,

গরম পানিতে লবণ দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়?

news-image

জীবনযাপনের ক্ষেত্রে মানুষের কিছু প্রচলিত ধারণা রয়েছে। ছোটবেলা থেকে অনেক কথাই আমরা শুনি এবং মনে করি সেগুলোই বোধহয় ঠিক। কিন্তু কখনো সেসব ধারণা বা কথা যাচাই করা হয় না, সেগুলো আসলেই ঠিক কি না। একটু তলিয়ে দেখলে দেখা যায় অনেক বিষয়ে আমাদের প্রচলিত ধারণাটি আসলে ঠিক নয়। লাইফস্টাইল বিষয়ক পত্রিকা রিডার্স ডাইজেস্ট জানিয়েছে এমন কিছু ভ্রান্ত ধারণার কথা।


সাঁতার কাটার সময় খাবার খেতে নেই- এই কথাটি ছোটবেলা থেকেই শুনে এসেছেন। অথচ এই ধারণাটি একবারেই ভুল। যেকোনো খাবারই সাঁতার কাটার সময় খাওয়া যায়, শুধু অ্যালকোহল-জাতীয় পানীয় বাদে।

লবণ মেশানো পানি দ্রব্যকে তাড়াতাড়ি সিদ্ধ করে- এই ধারণাটি সবারই রয়েছে। পানি চুলার ওপর দিলে এমনিতেই গরম হবে। এক চিমটি লবণের কারণে পানিতে কোনো পরিবর্তন আসে না। তাই অযথা পানি গরম করার সময় লবণ দেওয়ার প্রয়োজন নেই।

গরম পানির মধ্যে তেল দিলে পাস্তা বা নুডলস কড়াইয়ে লেগে যায় না- এটি একটি ভুল ধারণা। কারণ তেলের কারণে নুডলসে কোনো পরিবর্তন আসে না।

চুইংগাম পেটে গেলে সাত বছরেও হজম হয় না- এই ভ্রান্ত ধারণাটি আমাদের অনেকেরই আছে। অথচ চুইংগাম অন্য সব স্বাভাবিক খাবারের মতোই হজম হয়। তাই চুইংগাম গিলে ফেলার পর ভয় পাওয়ার কোনো কারণ নেই।

দুধ খেলে সর্দি বাড়ে- এই কথাটি একেবারেই ভুল। তাই ঠান্ডা লাগলে দুধ এবং দুধজাতীয় খাবার নির্দ্বিধায় খেতে পারেন।
অ্যালকোহল খেলে শরীর গরম হয়- এই কারণে একটু ঠান্ডা পড়লেই অ্যালকোহল বেছে নিচ্ছেন আপনি। কিন্তু এই ধারণাটি ঠিক না। এটি শুধু ত্বকের সঙ্গে যে ব্লাড ভেসেলস আছে, তাতে গরম অনুভূতি আনে। তবে শরীর কোনোভাবেই গরম হয় না।

কফি খেলে পানিশূন্যতা হয়- এই কথাটি একবারেই ভুল। এটি নির্ভর করছে কফি তৈরির জন্য আপনি কতটা পানি মেশাচ্ছেন। পানির পরিমাণ কম হওয়ার কারণে পানিশূন্যতা হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা