,

প্যারিসে হামলার বিষয়ে যা বললেন আসাদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২৭ জন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

 


ফ্রান্সে সন্ত্রাসী হামলার এক ঘন্টার পর আজ শনিবার প্রেসিডেন্ট আসাদ বলেন, ফ্রান্সের অধিবাসীরা যে বর্বরোচিত এবং ভয়ানক হামলার স্বীকার হয়েছেন সিরিয়ার জনগণ গত পাঁচ বছর ধরে তা মোকাবেলা করছেন। প্যারিস শহরের মাঝামাঝি বাটাক্লঁ আর্ট সেন্টারে গতরাতে কনসার্ট চলাকালে ছয় থেকে আটজন সন্ত্রাসী একে-৪৭ রাইফেল নিয়ে অতর্কিতে গুলি চালালে এসব ব্যক্তি নিহত হয়।

 


২০১১ সালে থেকে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা বিভিন্ন ধরণের অপরাধযজ্ঞ এবং নৃশংসতা চালিয়ে আসছে। দেশটিতে এই পর্যন্ত ২,৫০,০০০ জনেরও বেশী লোক নিহত হয়েছে এবং বাস্তুহারা হয়েছে আরো কয়েক লাখ মানুষ।

 

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের চালানো হামলাকে 'ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ' ঘোষণার শামিল বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ। প্রকৃতপক্ষে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সসহ পাশ্চাত্য ও রাজতন্ত্র শাসিত আরব দেশগুলোই সিরিয়ায় আইএসআইএলসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো গড়ে তুলেছে। প্রেসিডেন্ট আসাদ বিরোধী লড়াইয়ে তাদেরকে অর্থ এবং অস্ত্র দিয়েছে। আইএসআইএল বা দায়েশ দাবি করেছে, তাদের বিরুদ্ধে গঠিত সামরিক জোটে ফ্রান্স যোগ দেয়ায় এবং তাদের অবস্থানের ওপর বোমা হামলায় অংশ নেয়ায় এর প্রতিশোধ হিসেবে প্যারিসে হামলা চালানো হয়েছে।

 

এদিকে, তাকফিরি দায়েশ বিরোধী কথিত জোটের হামলা 'ব্যর্থ' হয়েছে বলে গত মে মাসে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট আসাদ, বরং অন্যান্য দেশকে হুমকি এবং ব্লাকমেইল করতেই তারা সন্ত্রাসীদের লালন পালন করছে বলেও দাবি করেছিলেন আসাদ।

 

আজ শনিবার এক ভিডিও বার্তায় ফ্রান্সের বিরুদ্ধে আরো হামলা চালানোর হুমকি দিয়ে তাকফিরি দায়েশ বলেছে, যত দিন তোমরা আমাদের ওপর বিমান হামলা চালাবে ততদিন তোমরা শান্তিতে থাকতে পারবে না।  রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে