,

ফাইনালে আশুগঞ্জকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চ্যাম্পিয়ন

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনালে আশুগঞ্জ উপজেলা একাদশকে ১-০ হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছেন আশুগঞ্জ উপজেলা একাদশ। খেলা প্রথম অর্ধে গোল শূণ্যহলেও দ্বিতীয় অর্ধের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া একাদশের পক্ষে একমাত্র গোল করে রকি। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শনিবার জেলার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত ফুটবল টুনামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী ড. বীরেন শিকদার। জেলা প্রশাসক ড. মোশারফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার। অনুষ্টান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। টুনামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে দল অংশ গ্রহন করে। ফাইনালে আশুগঞ্জ উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উঠে। খেলায় বিপুল সংখক দর্শকের সমাগম হয়। ফাইনালে আশুগঞ্জ উপজেলা একাদশের পক্ষে ৩জন বিদেশী খেলোয়াড় অংশ নেন। খেলার দ্বিতীয় অর্ধের পর ব্রাহ্মণবড়িয়ার একাদশের ৯নাম্বার খেলোয়াড় আশুগঞ্জ একাদশের খেলোয়াড়ের সাথে অশোভন আচারনের জন্য লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারী। খেলায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ, আশুগঞ্জ দলের সাবেক কোচ ছিলেন জাতীয় দলেল সাবেক খেলোয়াড় সাইদুজ্জামান মনি। টিম ব্যবস্থাপক ছিলেন এনামুল হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা