,

বাঁধাকপি প্রতিরোধ করে যেসকল রোগ

news-image

স্বাস্থ্য ডেস্ক : শীতকালীন সবজি বাঁধাকপি সবার কাছেই সুপরিচিত। ভাজি, ঝোল বা নানা রকম মুখরোচক নাস্তা তৈরিতে এর ব্যবহার চলে। বিশেষভাবে মচমচে পাকোড়া তৈরিতে এর তুলনা হয় না। পুষ্টিগুণের দিক থেকে প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে পাবেন খাদ্যশক্তি ২৫ কিলোক্যালরি, শর্করা ৫.৮ গ্রাম, চিনি ৩.২ গ্রাম, খাদ্যআঁশ ২.৫ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, আমিষ ১.২৮ গ্রাম, থায়ামিন ০.৬৬১ মিলিগ্রাম, রিবোফ্লাভিন ০.০৪০ মিলিগ্রাম, নিয়াসিন ০.২৩৪ মিলিগ্রাম, ভিটামিন বি৬ ০.১২৪ মিলিগ্রাম, প্যানটোথেনিক অ্যাসিড ০.২১২ মিলিগ্রাম, ফোলেট ৪৩ আইইউ, ভিটামিন সি ৩৬.৬ মিলিগ্রাম, ভিটামিন কে ৭৬ আইইউ, ক্যালসিয়াম ৪০ মিলিগ্রাম, আয়রন ০.৪৭ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১২ মিলিগ্রাম, ম্যাংগানিজ ০.১৬ মিলিগ্রাম, ফসফরাস ২৬ মিলিগ্রাম, পটাশিয়াম ১৭০ মিলিগ্রাম, সোডিয়াম ১৮ মিলিগ্রাম, জিংক ০.১৮ মিলিগ্রাম, ফ্লুরাইড ১ আইইউ। এসব পুষ্টিগুণের পাশাপাশি বাঁধাকপিতে রয়েছে নানা রোগ প্রতিরোধের ক্ষমতাও। যেমন-

– বাঁধাকপিতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভিটামিনই আছে। এতে রয়েছে রিবোফ্লোভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, থায়ামিন, ভিটামিন বি৬, ভিটামিন সি ও কে।

– বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে। এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যার আশঙ্কা হ্রাস পায়।

– বাঁধাকপি ওজন কমাতে সাহায্য করে। বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্টেরল ও সম্পৃক্ত চর্বি রয়েছে।

– বাঁধাকপিতে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ রয়েছে। হজমশক্তি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে এর তুলনা হয় না।

– বাঁধাকপি আলসার নিরাময়ে উপকারী। পাকস্থলির আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে বাঁধাকপি বিশেষভাবে সহায়ক।

– বাঁধাকপি উচ্চমাত্রায় বেটা ক্যারটিন সমৃদ্ধ। আপনার চোখের সুস্থতা নিশ্চিত করতে এর ভূমিকা অনেক বেশি।

– বাঁধাকপিতে থাকা ভিটামিন কে আপনার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে দারুণভাবে।

– বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন সি ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

– বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের সমস্যা দূর করে। নিয়মিত বাঁধাকপি খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না।

– বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা