,

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেল আ’লীগ নেতা

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আওয়ামী লীগের এক নেতাকে হাতে-নাতে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

 

শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক এম এ মমিন পাটোয়ারীর (৪৫) সঙ্গে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে জনৈক ব্যক্তির স্বামী পরিত্যক্তা কলেজ পড়ুয়া মেয়ের (২২) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল।

 

শুক্রবার রাত ১২টার দিকে মেয়ের বাড়ির বাইরে তারা অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। এ সময় এলাকাবাসী তাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় হাতে–নাতে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ রাতেই মমিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসার সময় পথে উপজেলা যুবলীগের এক নেতা তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী।

 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, অনৈতিক কাজের অভিযোগে এলাকাবাসী মমিনকে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মমিনকে চিকিৎসা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা