,

নাসির হোসেনের ৬৭ ধাপ উন্নতি

news-image

স্পোর্টস ডেস্ক : দুরন্ত ফিল্ডিং এর জন্য বলা হতো বাংলাদেশের জন্টি রোডস। খেলায় ব্যাটিং এবং বোলিং এর চাইতেও ছাপিয়ে ওঠতো তার ফিল্ডার পরিচয়। তিনি অলরাউন্ডার নাসির হোসেন। সাম্প্রতিক সময়ের অফ স্পিন পারফর্ম্যান্সই তার অলরাউন্ডার পরিচয় সার্থক করে তুলেছে। শুধু তাই নয়। হয়ে ওঠেছেন ওয়ানডেতে বিশ্বের ১৪তম সেরা অলরাউন্ডার।


বছরের শুরুতে মার্চে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সময় নাসিরের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অবস্থান ছিল ৮১। বছর না পেরোতই তিনি এখন ১৪তে! উন্নতি হয়েছে ৬৭ ধাপ। তার এই বিগ জাম্পের বড় কারন নিয়মিত বোলিং করা। ব্যাটিং তো আগেই ছিলো, এখন যুক্ত হয়েছে বোলিং। ফলে হয়ে ওঠেছেন অপ্রতিরোধ্য এক অলরাউন্ডার।


চলতি ২০১৫ সালে নাসির ওয়ানডে খেলেছেন ১৫টি। উইকেট নিয়েছেন ১৬টি। এর বেশিরভাগই এসেছে দলের প্রয়োজনের সময়ে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু হিসেবে।
শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও কম যাননি এই তারকা অলরাউন্ডার। বিশ্বকাপসহ বাকি চার সিরিজ মিলিয়ে ১৫ ম্যাচে ক্যাচ নিয়েছেন মোট ১৪টি।


নাসিরের রেটিং পয়েন্ট এখন ২৩৭। আর মাত্র ১৪ রেটিং পয়েন্ট হলেই পেরিয়ে যাবেন দশে থাকা পল স্টার্লিংকেও (রেটিং ২৫০)। তবে শিগগিরই তার আর খেলা হচ্ছে না ওয়ানডেতে। বাংলাদেশের ক্রিকেটসূচী তো তাই বলে। বাংলাদেশকে পরবর্তী ওয়ানডে খেলতে খুব সম্ভবত প্রায় এক বছর অপেক্ষা করতে হচ্ছে। না হলে শিগগিরই হয়তো সাকিবের পর আরও একজন বাংলাদেশিকে পাওয়া যেত অলরাউন্ডার হিসেবে সেরা দশে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে