বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দুই পক্ষের সংঘর্ষ আহত ৩০

news-image

ব্রা‏হ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় সংলগ্ন খাঁটিহাতা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল  শুক্রবার দুপুর একটার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে চলে বিকেল তিনটা পর্যন্ত। পুলিশ ও গ্রামাবাসী সূত্র জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্বরোড মোড় সংলগ্ন সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের ইউপি সদস্য আবু চাঁন মিয়া পক্ষের মমিন মিয়া (২০) বিশ্বরোড মোড় বাজার এলাকায় দুধ বিক্রি করতে যান। এসময় দুধের দাম নিয়ে একই গ্রামের আবদুর রহমানের পক্ষের ফিরোজ মিয়ার (৪০) সঙ্গে মমিন মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুপুর একটার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা,ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে গ্রামের মধ্যবর্তী সদ্য রোপা আমন খেতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত আজিজুল মিয়াকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আবু চাঁন মিয়া (৫৫), জয়নাল মিয়া (৫০) ও গোলাপ মিয়াকে (৫০) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আবদুর রাশিদকে (৫৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খাঁটিহাতা গ্রামের বাসিন্দা রেজু মিয়া (৫৫), জালাল উদ্দিনসহ (৩৫) অনেকে জানান সংঘর্ষে গ্রামের অনেক ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ঘন্টা পর ব্রাহ্মণবাড়িয়া সদর  ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 
ব্রা‏হ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

   

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান