,

টি-টোয়েন্টিতে ও ১-০ তে লিড নিল টাইগাররা

news-image

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর প্রথম টি-টোয়েন্টিতেও জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গেছে মাশরাফি বিন মর্তুজার দল।
যদিও বাংলাদেশের জয়টা সহজ ছিল না। ১৩২ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে ৮০ রানেই পথম সারির ৫ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাশরাফি।
শুক্রবার মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ১৯.২ ওভারে ১৩১ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে চার মেরে ইনিংসের শুরু করেন তামিম ইকবাল। কিন্তু ওই ওভারের শেষ বলে রান আউটে কাটা পড়েন টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় (১)।
শুরুতে এনামুলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে সাব্বির রহমানকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম। এই দুজনের ব্যাটে বেশ ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে ক্রেইগ আরভিনের দুর্দান্ত এক ক্যাচে সাব্বির রহমানের (১৮) বিদায়ে ভাঙে ৩৯ রানের জুটি।
এরপর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে দ্রুতই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। দলীয় ৫৪ রানে গ্রায়েম ক্রেমারের বলে সিকান্দার রাজাকে ক্যাচ দেন মুশফিক (২)।
চতুর্থ উইকেটে নাসির হোসেনকে নিয়ে তামিম আবার প্রতিরোধ গড়লেও ক্রেমারের একই ওভারে দুজনই বিদায় নেন। নাসির (১৬), তামিম (৩১) দুজনই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। আর এই দুজনের বিদায়ে ৮০ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর বোলিংয়ে শুরুটাও দুর্দান্ত হয় বাংলাদেশের। মাত্র ১০ রানের মধ্যেই জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা।
জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাতটা হানেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফিই। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকে (৪) মিড অফে লিটন দাসের ক্যাচ বানিয়ে বিদায় করেন বাংলাদেশের সেরা এই পেসার।
পরের ওভারে আল-আমিন বোলিংয়ে এসে তৃতীয় বলেই বিদায় করেন রেগিস চাকাভাকে। ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন মুশফিকুর রহিম। আর মাশরাফি নিজের দ্বিতীয় ওভারে এসে সাজঘরে ফেরান এল্টন চিগুম্বুরাকে। জিম্বাবুয়ে অধিনায়ককে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, জুবায়ের হোসেন লিখন, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল:
রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, তিনাশে পানিয়াঙ্গারা, লুক জংউই, টেন্ডাই চিসোরো ও নেভিল মাদজিভা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা