,

ডায়াবেটিস দিবসে ম্যারাথন

news-image

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে 'নভো নরডিস্ক ঢাকা হাফ ম্যারাথন ২০১৫' অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় আজ শুক্রবার সকাল ৭টায় গুলশানের শুটিং ক্লাব থেকে শুরু হয় ২১ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন প্রতিযোগিতা।


স্পোর্টস ইন্টারন্যাশনাল ও আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন দেশি-বিদেশি প্রায় পাঁচ হাজার প্রতিযোগী।


গুলশানের শুটিং ক্লাব থেকে শুরু করে হাতিলঝিল, তেজগাঁও লিংক রোড, বিজয় সরণি, পুরাতন বিমানবন্দর ও খামারবাড়ি হয়ে মানিক মিয়া এভিনিউতে এসে ম্যারাথন দৌড় শেষ হয়।


পুরুষ-নারীসহ মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ম্যারাথনে প্রথম বিজয়ীকে এক হাজার ৫০০ ডলার বা এক লাখ ১৬ হাজার ১৬৬ টাকা, দ্বিতীয় বিজয়ীকে এক হাজার ডলার বা প্রায় সাড়ে ৭৭ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ীকে ৭০০ ডলার বা ৫৪ হাজার ২১০ টাকা পুরস্কার দেওয়া হয়।


ম্যারাথনে নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক রাজন কুমার, স্পোর্টস ইন্টারন্যাশনালের চেয়ার‍ম্যান আবিদুর রহমান ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়ক ফেরদৌস অংশ নেন।

     

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা