,

কুনিও হত্যা : চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন তিনজন আটক

news-image

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদরের বিদিরপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ওই তিনজনের কাছ থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও একটি রিভলবারসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


গত ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের মাহিগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। দুর্বৃত্তদের তিনটি গুলি তাঁর শরীরে লাগে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর এক সপ্তাহ হাসপাতালেই পড়ে থাকে কুনিওর লাশ। পরে জাপানি দূতাবাসের অনুরোধে কুনিওকে রংপুরেই দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা