,

যেভাবে হস্তান্তর করা হলো নূর হোসেনকে!

news-image

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফেরত দিয়েছে ভারত। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার কিছু পরেই তাঁকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সূত্র নূর হোসেনকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।


নূর হোসেনকে ফেরত দেওয়া হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে বেনাপোল সীমান্তে ভিড় জমে গণমাধ্যম কর্মীদের। অপেক্ষায় থাকেন সবাই। সেই অপেক্ষার অবসান হয় রাত সাড়ে ১১টার কিছু পরে। রাত ১১টা ২০ মিনিটে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান একটি হেলমেট একটি বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে ঢোকেন। অপূর্ব হাসানের পেছন পেছন গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাস নো-ম্যানস ল্যান্ডে প্রবেশ করে। এ সময় গণম্যাধ্যম কর্মী ও ক্যামেরাগুলো ওই গাড়িকে লক্ষ্য করছিল। এমন সময় বেনাপোল সীমান্তের রেলনাইল বাইপাস সড়কের পাশে নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। তল্লাসি চৌকি দিয়ে গাড়িগুলো বের না হয়ে রেলনাইল বাইপাস সড়কের পাশের পথ দিয়েই নূর হোসেনকে নিয়ে কয়েকটি গাড়ি বাংলাদেশে প্রবেশ করে।


এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে জানান, ভারতের কর্তৃপক্ষ নূর হোসেনকে বাংলাদেশের কর্মকর্তাদের হাতে তুলে দেয়। এরপর নূর হোসেনকে নিয়ে ঢাকার দিকে রওনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা