বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছর পর…

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পর থেকেই বলিউডে কাজ তেমন একটা করছেন না সেক্সসিম্বল অভিনেত্রী সামিরা রেড্ডি। সংসার ও স্বামীর ব্যবসায় এখন মনোযোগী হয়েছেন তিনি। সর্বশেষ ২০১২ সালে ‘চক্রবিউ’ নামক একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এদিকে তার অভিনীত ‘নাম’ নামক একটি ছবি গত বছর মুক্তির কথা থাকলেও বিভিন্ন জটিলতায় আটকে আছে। চলতি বছরের মে মাসে একটি পুত্রসন্তানের মা হন সামিরা। এরপর খানিক মুটিয়েও যান। তবে গত কয়েক মাসের কসরতে এরই মধ্যে নিজের আগের শারীরিক সৌন্দর্য ফিরে পেয়েছেন তিনি। আর এমনটাই সম্প্রতি জানিয়েছেন সামিরা।

টুইটারের মাধ্যমে তিনি জানিয়েছেন এখন তিনি জিরো ফিগারে রয়েছেন। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। কারণ সন্তান জন্মদানের মাত্র ছয় মাসের মাথায় জিরো ফিগারে আসাটা একটি দুঃসাধ্য ব্যাপারই বটে। তবে সেটাই করে দেখিয়েছেন সামিরা। শুধু তাই নয়, তার ভক্তদের জন্য সুখবর হচ্ছে খুব শিগগিরই একটি আইটেম গানের মাধ্যমে তিন বছর পর বলিউডেও ফিরছেন তিনি। এরই মধ্যে প্রভুদেবা পরিচালিত একটি নতুন বলিউড ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এই ছবির আইটেম কন্যা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সামিরা। চলতি মাসের ডিসেম্বরেই এই আইটেম গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ গানে বেশ খোলামেলা রূপে দেখা যাবে সামিরাকে। আগামী বছরের ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন প্রভুদেবা। আর এ বিষয়টি নিয়ে দারুণভাবে এক্সাইটেড সামিরা।

এ বিষয়ে তিনি জানিয়েছেন, তিন বছর পর বলিউডে নতুন ছবির কাজে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের একটি বিষয়। বরাবরের মতো এ নতুন ছবির আইটেম গানেও সুপারহিট সামিরাকেই আবিষ্কার করতে পারবেন দর্শক। আমি আমার শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করবো। আশা করছি, ভালো কিছু হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান