,

নূর হোসেনকে বাংলাদেশে ফেরত

news-image

নারায়ণগঞ্জ সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। পশ্চিমবঙ্গের কারা দপ্তরের শীর্ষ কর্মকর্তা অরুণ গুপ্তা জানিয়েছেন যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নূর হোসেনকে তাঁরা দমদম কেন্দ্রীয় কারাগার থেকে গোয়েন্দা কর্তাদের কাছে তুলে দেন।তারপরে তাকে পেট্রাপোল সীমান্তে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আদালতের নির্দেশ থাকলেও চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করে তাকে হস্তান্তর করা হল।নিয়ম অনুযায়ী জেল থেকে প্রথমে পুলিশ, তারপরে বিএসএফ বন্দীর দায়িত্ব নেয় এবং বিজিবি-র সঙ্গে সমন্বয় সাধন করে হস্তান্তর করে।
কিন্তু এক্ষেত্রে পুলিশ বা বিএসএফের কর্তাদের কাছেও কোনও খবর ছিল না। বিকেল থেকে সকলেই অস্বীকার করেন যে নূর হোসেনকে ছেড়ে দেওয়া হতে চলেছে।
জেল কর্তৃপক্ষের সর্বোচ্চ অফিসারেরা ছাড়া আর কেউ জানতেই পারেন নি এই অতি গোপন অপারেশন।দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে এই প্রথম কোনও বিচারাধীন বাংলাদেশি নাগরিককে ভারত থেকে ফেরত পাঠানো হলো।
নূর হোসেন ও তার দুই সঙ্গী গতবছর ১৪ই জুন কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালি থেকে গ্রেপ্তার হয়েছিলেন।
তারপর থেকে তিনি দমদম কেন্দ্রীয় কারাগারেই বন্দী ছিলে

 

 

বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা