বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে তথ্য দেবে না ফেসবুক

news-image

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কাছে চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা আবেদন প্রত্যাখ্যান করেছে কোম্পানিটি।
বুধবার প্রকাশিত ফেসবুকের ‘বিশ্বের সরকারগুলোর আবেদন প্রতিবেদনে’ দেখা যায়, চলতি বছরের জানুয়ারী থেকে জুন পর্যন্ত ফেসবুকের অনেক ব্যবহারকারীর তথ্য চেয়ে সরকার তিনবার আবেদন করেছিলো।
ফেসবুকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে বিশ্বব্যাপী সরকারগুলোর নজরদারি সংস্কার প্রচেষ্টার অংশ হিসেবে এ প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক।
ফেসবুক সেবা প্রদান করে এমন দেশগুলোর বিভিন্ন ব্যবহারকারীর ২০১৫ সালের প্রথমার্ধে সরকারের আইন ভঙ্গ করার বিষয়ে দেশগুলোর সরকারের চাওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করে সামাজিক এ মাধ্যমটি।
বিদেশি গোয়েন্দা নজরদারি আইনের অধীনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ে হালনাগাদকৃত তথ্যও প্রকাশ করেছে জনপ্রিয় এ সাইটটি।
ফেসবুকের প্রতিবেদনে আরও বলা হয়, দিন দিন বিভিন্ন সরকারের কাছ থেকে তথ্য চাওয়ার আবেদন বাড়ছে।
২০১৪ সালের তুলনায় চলতি বছরে ফেসবুকে বিভিন্ন দেশের আইন ভঙ্গ করার পরিমাণ বেড়েছে ১১২ শতাংশ এবং সরকারগুলোর আবেদনের পরিমাণ বেড়েছে ১৮ শতাংশ।
এসব আবেদনের মধ্যে তথ্য চেয়ে সবচেয়ে বেশি আবেদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা আবেদন করেছে ২৬ হাজার ৫৭৯ বার। এর মধ্যে ফেসবুক মঞ্জুর করেছে ১৭ হাজার ৫৭৭টি আবেদন।
ভারত এবং যুক্তরাজ্য আবেদনের দিক থেকে আছে দ্বিতীয় অবস্থানে। তারা আবেদন করেছে ৬ হাজার ২৬৪ বার। যার মধ্যে আবেদন গৃহীত হয়েছে ৪ হাজার ৪৮৯টি।
ভারতে সবচেয়ে বেশি ফেসবুক পোস্ট ব্লক করা হয়েছে। এর সংখ্যা ১৫ হাজার ১৫৫টি।
বাংলাদেশ সরকার ৩৭ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে তিনবারে মোট ১৬টি আবেদন করেছে।
 
সূত্র : দ্য ডেইলি স্টার।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান