বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নূর হোসেনকে হস্তান্তর প্রক্রিয়া চলছে (ভিডিও)

news-image

সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে হস্তান্তর করার জন্য পেনাপোল সীমান্তে নিয়ে আসা হয়েছে এবং তাকে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল যশোর বেনাপোল সীমান্তের উদ্দেশে রওয়ানা হয়েছেন। নূর হোসেনের বিরুদ্ধে এ মামলায় আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাসহ পুলিশের দলটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রওয়ানা হয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপি নিয়ে রওয়ানা দিয়েছেন।
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার একদিন পরই নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নূর হোসেনকে ফেরত পাঠানোর খবর শোনা যাচ্ছে।
এদিকে একটি সূত্রে বরাত দিয়ে জানিয়েছেন, ভারতের স্থায়ীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেনকে বের করা হয়েছে। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে নূর হোসেনকে যশোরের বেনাপোলে নেওয়া হচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে কলকাতা থেকে বৃহষ্পতিবার রাতেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ভারতীয় হাইকমিশন এ খবরটি নিশ্চিত করেছেন।
গত বছর নারায়ণগঞ্জে সাত খুনের পর পালিয়ে ভারতে যান নূর হোসেন। ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়ার পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে সেখানে মামলা হয়েছে।
উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের পরে নুর হোসেনকে ফেরত আনার বিষয়টি পরিস্কার হয়েছে বলে সরকারি একাধিক সূত্রে জানা গেছে।

https://www.youtube.com/watch?v=Yax6YeB8g38

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান