,

সিলেটে যুবলীগের অনুষ্ঠানে হামলা-পালটা হামলা, মঞ্চ ভাঙচুর, পুলিশের গুলি

news-image

সিলেটের সুরমার তীরে জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা পালটা হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে অনুষ্ঠানস্থল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় সিলেট নগরীর সারদা হলের সামনে নদীতীরে আলোচনা সভার আয়োজন করে সিলেট জেলা যুবলীগ। অনুষ্ঠান শুরুর সময় মঞ্চে উঠাকে কেন্দ্র করে দুই কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় সিনিয়র নেতারা বিষয়টি মীমাংসা করে দেন।hamla

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান। রাত ৮টার দিকে যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান তখন সুরমা মার্কেট এলাকা থেকে প্রজন্মলীগের নেতা খালেদ ওসমানীর নেতৃত্বে একটি মিছিল সেখানে যায়। জেলা যুবলীগের নেতারা অভিযোগ করেছেন, সুরমা মার্কেট থেকে আসা মিছিলটি অনুষ্ঠানস্থলে এসে হাতে রাম দা, লাঠিসোটা নিয়ে হামলা শুরু করে। এ সময় তারা মঞ্চও ভাঙচুর করে। এ সময় জেলা যুবলীগের নেতারা আক্রমণকারীদের উপর পালটা হামলা শুরু করলে তারা পিছু হটে। হামলা, পালটা হামলার একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে। এদিকে, হামলার সময় মঞ্চ ভাঙচুর করার কারণে পার্শ্ববর্তী সার্কিট হাউজে চলে যান অতিথিরা।

হামলাকালে যুবলীগ নেতা সৈয়দ কাওছার, সপু, জাওয়াদ, খালেদ সহ ৫ জন আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে সিলেটের কোতোয়ালি থানার সহকারী কমিশনার নুরুল হুদা আশরাফী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি। সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ জানিয়েছেন, অনুষ্ঠানের শেষ পর্যায়ে খালেদ ওসমানীর নেতৃত্বে সন্ত্রাসীরা অনুষ্ঠানস্থলে হামলা চালিয়েছে। এ সময় তারা এক সন্ত্রাসীকে আটক করে পুলিশের দিয়েছেন। কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ রাউন্ড গুলি ছুড়েছেন তারা। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে