,

অর্ধনগ্ন তরুণী ঘুরে বেড়ালেন রাস্তায়, ফিরেও তাকালো না কেউ!

news-image

নো প্যান্টস আরে দ্য বেস্ট প্যান্টস! সম্প্রতি বিশ্বজুড়েই এরকম একটি স্লোগান মাথাচাড়া দিয়ে উঠেছে। এই মতবাদে বিশ্বাসীরা মনে করেন, শরীরের নিম্নাংশে জিনস বা প্যান্ট পরার কোনও দরকারই নেই। এই মতবাদেই বিশ্বাসী বডি পেন্ট আর্টিস্ট সান্দ্রা বাক্কার। আর তাই তাঁর সাহস হয় হংকংয়ের মতো ঘিঞ্জি শহরে শরীরের নিম্নাংশে কিছুই না পড়ে ঘুরে বেড়ানোর।  অথচ তাজ্জব বাত, কেউ তাঁর দিকে ফিরেও তাকালেন না। ভাবা যায়! এক তরুণী প্রায় অর্ধনগ্ন অবস্থায় ঘিঞ্জি শহরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, অথচ কেউ ভ্রু কুঁচকে তাকাচ্ছেন না। রহস্যটা কী? রহস্যটা যে কী, তা আপনি ছবিটি দেখলেই বুঝতে পারেন।

সান্দ্রা বাক্কার এতটাই নিপুণ এক শিল্পী, যে তাঁর শরীরের নিম্নাংশ যে নগ্ন, তা টেরই পাননি কেউ। রঙ মাখা তুলির টানে শরীরের নিম্নাংশে জিনসের প্যান্ট এঁকেছেন তিনি। যা দেখে সাধারণ মানুষ আসল জিনস ভেবে বসেছিলেন। আর তাই ‘নীতি পুলিশ’ তাঁর দিকে আঙুল ওঠায়নি। টি-শার্টে অবশ্য এই রহস্যের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন সান্দ্রা। কারণ, তাঁর টি-শার্টে সেই কথাটাই লেখা ছিল, যে স্লোগানে তিনি বিশ্বাসী। ‘নো প্যান্টস আরে দ্য বেস্ট প্যান্টস!’ 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা