,

আশুগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. কবির (৩৭) নামে এক ইউনিয়ন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন জামায়াতের আমির বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্ত্বরে সামনে থেকে অভিযান চালিয়ে জামায়াত নেতা কবিরকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও জানান, গ্রেফতারকৃত কবিরের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা