,

রিয়ালের বিপক্ষে ফিরছেন মেসি

news-image

রিয়ালের বিপক্ষে ফিরছেন মেসিরিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী ২১ নভেম্বর মাঠে নামবে বার্সেলোনা। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মেসির বার্সেলোনার হয়ে ওই ম্যাচে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে। তবে বার্সেলোনা কাবের সভাপতি জোসেপ মারিও বার্তোমি বলেছেন, মেসি আগের চেয়ে সুস্থ এবং তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
হাঁটুর ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন মেসি। গত ২৬ সেপ্টেম্বরে লাস পারমাসের বিপক্ষে ইনজুরিতে পরেন মেসি। তবে তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন কাবের সভাপতি। এ ছাড়াও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন মেসি এমন আশার কথাই শুনিয়েছেন তিনি। মৌসুমের প্রথম এলক্যাসিকোর এক সপ্তাহ পরে মাঠে নামার কথা থাকলেও এই ম্যাচে মেসি মাঠে নামতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন কাব সভাপতি। এ ছাড়াও মেসি নির্দিষ্ট সময়ের চেয়ে দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন বার্তোমি। রিয়াল-বার্সেলোনার মাচ মানেই বাড়তি চাপ বাড়তি উত্তেজনা।

ফুটবলটা যেন তখন খেলা ছাড়িয়ে সম্মানের লড়াই। আর তাই এই ম্যাচে দলের সেরা তারকা মেসির অনুপস্থিতি এত দিন ভাবাচ্ছিল বার্সেলোনাকে। তবে এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে বার্তোমি বলেন, রিয়ালের বিপক্ষের ম্যাচে মেসির খেলা নিয়ে আমি আশাবাদী। সময়ের দ্রুত সুস্থ হয়ে উঠছেন মেসি। এভাবে উন্নতি করতে পারলে আগামী ম্যাচে তার খেলা সম্ভব। এ ছাড়া দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে না খেলার কারণে আরও দ্রুত উন্নতি করছেন মেসি এমনটাও জানিয়েছেন তিনি। দলের বর্তমান পরিস্থিতিতে খুশি বলে জানিয়েছে বার্তোমি। তিনি বলেন, দল বর্তমানে যে পরিস্থিতিতে আছে তা আমাদের জন্য সন্তোষজনক। এমন খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী ম্যাচেও জয় পাব। তিনি আরও বলেন, এবারের এল কাসিকোতে দলের সবাইকে নিজেদের সেরাটা খেলতে হবে। তবেই আমরা জয় পাব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা