,

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৩ যুবক আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন, সোহেল রানা (২৬), মো. আরাফাত (২৪) ও সাজু আহমেদ চৌধুরী (২৯)।


আজ বুধবার বিকেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা ট্যাবলেট নিয়ে তিন যুবক কাউতলির দিকে আসছে- এমন সংবাদের ভিত্তিতে কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করে।পরে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আটকৎদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা