,

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, গাজীপুরে নিহত ১

news-image

রাজধানীর কুর্মিটোলায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন লাজুক (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন লাজুক লালবাগের বাগ মসজিদ এলাকার বাসিন্দা ও তার বাবার নাম আব্দুল মালেক। তিনি শেখ বোরহানউদ্দিন কলেজের ফিনান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
 
নিহতের বন্ধু মুন্না জানান, তারা ৫ বন্ধু ৫টি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাত সাড়ে ৯টার দিকে তারা কুর্মিটোলায় নৌ সদর দফতরের সামনে আসলে একটি ট্রাক সাজ্জাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি ঢামেকে মারা যান। ঢামেকের ক্যম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ খবরটি নিশ্চিত করেছেন।

 

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-টেম্পু মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার  দিকে এ দুর্ঘটনা ঘটে।accde নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি । নাওজোর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. বাহার আলম জানান, সিটি করপোরেশনের নাওজোর এলাকায় বডি ফ্যাশন নামের একটি পোশাক কারখানার সামনে জয়দেবপুরগামী ট্রাক ও বিপরীতগামী একটি যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষ হয়। এতে টেম্পু চালক ঘটনাস্থলে মারা যান। আহত হন ২ যাত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে