,

এ সপ্তাহে নূর হোসেনকে দেশে আনা হতে পারে

news-image

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার আইনি বাধা দূর হয়েছে। এই সপ্তাহের মধ্যে তাকে বাংলাদেশে ফেরত আনা হতে পারে। আর এদিকে ভারতের বিচ্ছিন্নতাবাদী দল উলফার নেতা অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীকে আজ (বৃহস্পতিবার) ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার।
নূর হোসেনের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা করেছিল বিধাননগর পুলিশ। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে বিচারক তাকে দেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
ভারতের সঙ্গে ২০১৩ সালে বাংলাদেশ সরকারের বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়। সে চুক্তির আলোকে নূর হোসেনকে দেশে ফেরত আনা হবে। তবে তাকে ফেরত আনার ব্যাপারে দিনক্ষণ ভারত সরকারই ঠিক করবে। সাত খুনের ঘটনায় অভিযোগপত্র নূর হোসেনকে দেশে ফেরত আনার পর তাকে আদালতে তোলা হবে। এরপর আদালত তার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ পাওয়া যায়। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান প্রধান আসামি নূর হোসেন।
চলতি বছরের ৮ এপ্রিল সাত খুনের মামলায় র‌্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এমএম রানা, নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে চার্জশিট দেয় নারায়ণঞ্জ জেলা পুলিশ।সূত্র: যমুনা টিভি

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা