,

উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর

news-image

ভারতে ফিরে গেলেন অনুপ চেটিয়া (ভিডিও)

বিচ্ছিন্নতাবাদী দল উলফার নেতা অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। উলফার জেনারেল সেক্রেটারি অনুপচেটিয়া, তার দুই সঙ্গী লক্ষী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় কাশিমপুর কারাগার থেকে ভারতীয় দূতাবাস কর্মকর্তা জে পি সিং’এর হাতে তুলে দেয়া হয়। এসময় একটি গাড়িতে অনুপচেটিয়া ও তার দুই সঙ্গীকে নিয়ে যাওয়া হয় ভারতের দূতাবাসে। এরপর তাদের নিয়ে সিলেট সীমান্ত অভিমুখে রওনা দেয় গাড়িটি। তবে জে পি সিং এ প্রতিবেদকের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো কিছু জানাতে অস্বীকার করেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি ভারতীয় দূতাবাসে খোঁজ নিতে জানান।
বাংলাদেশের সময় সকাল সাড়ে ৯টার তিবে সিলেটের ডাউকি সীমান্তে অনুপ চেটিয়া ও তার সঙ্গীদের তুলে দেয়া হয় ভারতের গোয়েন্দা সংস্থা সি বি আই কর্মকর্তাদের হাতে। তাদের সেখান থেকে বিশেষ বিমান যোগে দিল্লি নেয়া হচ্ছে।


১৯৯৭ সালে অনুপ চেটিয়াকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভারত দীর্ঘদিন ধরে অনুপ চেটিয়াকে হস্তান্তরের জন্যে বাংলাদেশের ওপর চাপ দিয়ে আসছিল। কিন্তু বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি না থাকায় তা সম্ভব হয়নি। গত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে এলে বন্দী বিনিময় চুক্তি হওয়ার পর এ বিষয়টি আরো এগিয়ে যায়।


তবে এর আগেই সাজা ভোগ করার সময় অনুপ চেটিয়া বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন করেন। বিষয়টি নিস্পত্তি হওয়ার আগে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার সাজা শেষ হয়ে গেলে তিনি নিজেই ভারতে চলে যাওয়ার জন্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আবেদন জানান। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবেচনাধীন ছিল। এবছর ফের একই আবেদন করেন তিনি। কাশিমপুর কারাগারের কর্মকর্তারা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেন। দ্বিতীয় আবেদনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সক্রিয় বিবেচনা করে। বিধি অনুসারে তার মুক্তির ব্যাপারটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সিদ্ধান্ত নেন।
জেল আইন অনুসারে বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক সাজা ভোগ করার পর তাকে তার দেশে ফেরত পাঠাতে হলে ওই দেশের দূতাবাসের মাধ্যমেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীর ক্ষেত্রেও স্বাভাবিক ভাবে ভারতীয় দূতাবাস এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়েছে। অনুপচেটিয়া ও তার দুই সঙ্গীকে সিলেটের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুপচেটিয়ার স্ত্রী ও পরিবারের সদস্যরা বর্তমানে গৌহাটিতে অবস্থান করছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্যে আগামী ১৬ নভেম্বর ভারতের স্বরাষ্ট্র সচিব তিনদিনের সফরে ঢাকা আসছেন।
অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন কারাগারে অনুপ চেটিয়া আটক ছিলেন।
    

 

 

https://www.youtube.com/watch?v=HRZ_KvaUzSk

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা