,

ঝিনাইদহে নারীকে শ্বাসরোধ করে হত্যা

news-image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুরে গ্রামে কবরী বেগম (৩০) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। আজ বুধবার ভোরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। নিহতের স্বামী লিটন মণ্ডল বিদেশে থাকেন বলে জানা গেছে। হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ছেঁচড়ে নিয়ে আখ ক্ষেতে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 

ওসি আরও জানান, রাতে কবরী বেগম তার ৮-৯ বছরের ছেলেকে নিয়ে ঘরের এক রুমে ঘুমিয়ে ছিলেন। পাশের রুমে ঘুমিয়ে ছিলেন তার শ্বাশুড়ি। রাত একটার দিকে শাশুড়ির কাছ খেকে চাবি নিয়ে দরজা খুলে বাথ রুমে যান। ঘরের বাইরে বের হওয়ার পর শাশুড়ি গোঙ্গানীর শব্দ শুনতে পান। এরপর কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি আখ ক্ষেতের ভেতর কবরীর লাশ পাওয়া যায়। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা