,

মোরগের লড়াই নিয়ে গোলাগুলি, নিহত ১৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ মেক্সিকোয় মোরগের লড়াইকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও ৮ জন। গত রোববার দেশটির মধ্যাঞ্চলের গুয়েরবের প্রদেশের চুয়াজিনিচুইলাপা শহরে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৯টার কিছু সময় পর বন্দুকধারীরা মোরগ খেলার ময়দানে এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে।


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী এই সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ডেইলি মেইল জানিয়েছে, মোরগের লড়াইকে কেন্দ্র করে ওই অঞ্চলের বিবাদমান দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। আর ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, মোরগ লড়াই চলাকালীন সময়ে বন্দুকধারীরা এক ব্যক্তিকে খুন করলে গোলাগুলি শুরু হয়। 


তবে গুয়েরবের শহরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসে জেফরি বিবিসিকে জানিয়েছেন, মোরগের লড়াই দেখতে আসা দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ২৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা