,

ক্যানসার আক্রান্ত যুবকের ঘরে পুতুল বউ

news-image

চীনের ২৮ বছর বয়সী যুবক শি জিনবাও (ছদ্মনাম)। সম্প্রতি মেডিক্যাল পরীক্ষায় তার দেহে ধরা পড়েছে মরণব্যাধি ক্যানসার। তাও শেষ পর্যায়ে এসে ধরা পড়েছে এ রোগ। চিকিৎসকরা বলেছেন, শি আর অল্প কিছুদিন বেঁচে থাকতে পারেন। হতাশ হয়ে পড়লেন শি। জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে! এখনও বিয়ে করেন নি তিনি। সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন। কিন্তু কোন নারীকে বিয়ে করে তিনি কিছুদিন পরে তাকে বিধবা করতে চান না। তাহলে তার বিয়ের কি হবে! শি সিদ্ধান্ত নিলেন তিনি বিয়ে করবেনই। জীবনের এই একটি বড় চাওয়া তিনি পূরণ করে তবেই মরবেন। তবে নারীকে নয় একটি পুতুল বিয়ে করবেন, যে পুতুল মানবিক আবেদনে কাজে আসে। এমন পুতুলকে ইংরেজিতে বলা হয় সেক্স ডল। অগত্যা শি তাই করলেন। বাছাই করা হলো পাত্রী, মানে পুতুল। তাকে বিয়ের যাবতীয় সাজে সাজানো হলো। নেয়া হলো মেকআপ আর্টিস্ট। তিনি গিয়ে পুতুলটিকে মেকআপ দিয়ে সাজালেন মনের মতো করে। পরানো হলো সাদা গাউন। এরপর জমকালো আয়োজনে তাদের বিয়ে হলো। নতুন অভিনব ওই দম্পতির ছবিতে এখন ইন্টারনেট সয়লাব। পুতুল বউয়ের সঙ্গে শি পোজ দিলেন। হাঁটু গেঁড়ে তার সামনে বসে প্রেম নিবেদন করলেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেই ছবিও। আরেকটি ছবিতে তার বউ পুতুলকে পরানো হয়েছে বেগুনি রঙের পোশাক। তাতে ভেনিসের স্বর্ণমুদ্রার মতো করে পাথর বসানো। সেই ছবিতে ওই যুবক শি তার স্ত্রী পুতুলকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। কোন ছবিতে দেখা যাচ্ছে ঘরের জানালায় সূর্য্যের আলোতে তারা পোজ দিচ্ছেন। ছায়াময় একটি আয়নার সামনে রোমান্টিক মুডে দাঁড়িয়ে একজন অন্যজনের চোখের দিকে তাকিয়ে আছেন। যদি কাউকে বলে দেয়া না হয় যে, ওই নতুন বউ একটি পুতুল তাহলে ছবি দেখে কারো পক্ষে বোঝা কঠিন যে, সে প্লাস্টিকের তৈরি একটি পুতুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা