,

সব সময় উইকেট পাওয়া কঠিন

news-image

মন দিয়ে কোচের পরামর্শ শুনছেন মুস্তাফিজ 

প্রতিপক্ষের জন্য এখন মাঠে আতঙ্কের নাম মুস্তাফিজুর রহমান। তরুণ এই পেস বোলার উইকেট নিতে যতটা বেশি পছন্দ করেন ততটাই বিপরীত কথা বলায়। বিশেষ করে সংবাদ মাধ্যমের সঙ্গে মুখে কথাই ফোটে না। তবে যে কয়টা কথা বলেন, তাতে থাকে আত্মপ্রত্যয় ও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার প্রতিজ্ঞা। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝড় তোলা এই বাঁ হাতি বোলার জিম্বাবুয়ের বিপক্ষে ততটা আলো ছড়াতে পারেননি। প্রথম ম্যাচে থেকেছেন উইকেটশূন্য। অবশ্য দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়ে দলকে জিতিয়েছেনও। আজ হোয়াইটওয়াশের মিশনেও তিনি প্রস্তুত বল হাতে আঘাত হানতে। আজ হোয়াইটওয়াশ করা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব ওপরওয়ালার ইচ্ছা। আমাদের চেষ্টা আছে, দেখি।’ মুস্তাফিজ দলে আসার পর থেকে কোন সিরিজই হারেনি বাংলাদেশ। বিষয়টি যে খুব ভাল লাগার তা বলার অপেক্ষা রাখে না। মুস্তাফিজ নিজেও জানালেন সেই কথা। তিনি বলেন, ‘জয় ভালো লাগারই কথা। তিনটা সিরিজে ছিলাম। আমিও হ্যাপি, আমার টিমমেটরাও হ্যাপি।’


অনেক দিন ধরেই বাংলাদেশের মূলশক্তি স্পিন। যে কোন দলের বিপক্ষেই স্পিন শক্তিকে বিবেচনা করেই দল সাজানো হয়। কিন্তু এখন পেসাররাও দলের জয়ে বড় ভূমিকা রাখছেন। তবুও নিজেদের যেন একটু লুকিয়েই রাখতে চান মুস্তাফিজ। পেসারদের সাফল্য নিয়ে প্রশ্ন আসতেই তিনি বলেন, ‘ সবগুলা একই প্রশ্ন। একই উত্তর। ভালো লাগারই কথা।’ প্রথম ম্যাচে ভাল বল করেও উইকেট পাননি ২০ বছর বয়সী মুস্তাফিজ। এমনকি দ্বিতীয় দিন ভাল বল করেও উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজ আসার পর ছিলেন প্রতিপক্ষে অচেনা শত্রু। তাই ব্যাটসম্যানরা বোঝার আগেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। কিন্তু এখন তার শক্তি সবারই জানা। তাই প্রতিপক্ষের ব্যাটসম্যানরাও সতর্ক। এ বিষয়টিও এখন মুস্তাফিজের জন্য বড় চ্যালেঞ্জ। ৮ ম্যাচে ২১ উইকেট পাওয়া এ বোলার বলেন, ‘সবসময় ইচ্ছা থাকে ভাল করার। একটা  বোলার সব দিন উইকেট পাবে না। আর সবসময় উইকেট পাওয়া কঠিন। ব্যাটসম্যানরা না দিলে তো কিছু করার নাই।’


অল্পদিনেই তিনি সবার কাছে পরিচিত হয়েছিলেন কাটার দিয়ে। জিম্বাবুয়ের সিরিজেও তার কাটার অস্ত্রে উইকেট এসেছে। নিজের বোলিং নিয়ে বলেন, ‘কাটারে পাইছি, নরমাল বল করেও পাওয়া গেছে।’ এরপর আর বেশি কিছুই যেন বলতে চাইলেন না তিনি। দ্রুত চলে গেছেন অনুশীলনে। তবে যাওয়ার আগে বুঝিয়ে দিয়ে গেলেন, মাঠে কথা বলার চেয়ে তার কাছে বোলিংটাই বেশি সহজ। এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রশ্নটা খুব কঠিন হয়ে গেছে। চেপে যান।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে