,

ভিকারুননিসার ছাত্রী ধর্ষণ

news-image

বহুল আলোচিত ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার ছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামি ওই স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে দায়ের করা মামলায় আগামী ২৫শে নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪এর বিচার মো. সালেউদ্দিন আহম্মেদ  আগামী এ তারিখ দিন ধার্য করেন।

সোমবার আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হলেও তা শেষ না হওয়ায় মঙ্গলবারও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত ছিল। এদিন পরিমলকে কারাগার  থেকে আদালতে আনা হয়। গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিমল জয়ধর কারাগারে রয়েছেন। উল্লেখ্য, ভিকারুননিসার ছাত্রীকে প্রথমে প্রলোভন দেখিয়ে গত ২০১১ সালের ২৮শে মে প্রথমে ধর্ষণ করে পরিমল। এ সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করা হয়। পরে তাকে ব্ল্যাকমেইল করে ১৭ই জুনও ধর্ষণ করা হয়। মামলার পর একই বছরের ৬ই জুলাই পরিমল জয়ধরকে কেরানীগঞ্জের পরিমলের স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা