,

সর্বোচ্চ পারিশ্রমিকের নায়িকা

news-image

বাংলাদেশের নায়িকাদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক আট লাখ টাকা নিয়েছেন শাবানা। পরে আর কোনো নায়িকা এত পারিশ্রমিক পাননি। শাবনূর, অপু বিশ্বাসরা পেয়েছেন পাঁচ থেকে ছয় লাখ টাকা। এবার অতীতের সব নায়িকাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন মাহিয়া মাহি। মালেক আফসারীর 'ধামাকা'য় অভিনয়ের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন 'অগ্নি'কন্যা। এ সময়ের তারকাদের মধ্যে শাকিব খানের পরেই এখন মাহির অবস্থান। মাহি বলেন, 'শাবানা ম্যাডামের রেকর্ড ভেঙেছি কি না সেটা আমার জানা নেই। এখন থেকে বছরে তিন-চারটির বেশি ছবি করব না। আমার তো আর কোনো আয়ের উৎস নেই। পরিবারের দেখভাল আমাকেই করতে হয়। যাঁদের কাজ করছি তাঁরা জানেন, অন্য যেকোনো শিল্পীর চেয়ে শিডিউল বেশি দিচ্ছি। প্রি-প্রোডাকশন থেকেই নিজেকে ইউনিটের সঙ্গে সম্পৃক্ত করছি। পারিশ্রমিক তো একটু বেশি দাবি করতেই পারি।'

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে