,

জর্জিয়ায় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি আবু নাসেরের বিজয়

news-image

অবশেষে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডোরাভিল সিটি কাউন্সিল নির্বাচনের স্থগিত চূড়ান্ত ফলাফলে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবু নাসেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত ডোরাভিল সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভুত মোহাম্মদ আবু নাসের তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিম স্নাইডারের চেয়ে ৪ ভোটের ব্যবধানে এগিয়ে থাকেন। প্রয়োজনীয় নথিপত্রের অভাবে ভোট মেশিনে ভোট দিতে না পারায় ৭ জন বাংলাদেশি ঐদিন নাসেরের পক্ষে ভোট প্রদান করলেও তা নাসেরের পক্ষে ভোটগুলো অন্তর্ভুক্ত না হওয়ায় ভেটো প্রদান করা হয়। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত ফলাফল স্থগিত ঘোষণা করেন।

 

গতকাল সোমবার উক্ত চ্যালেঞ্জ ভোটগুলো পুনঃগণনা করা হলে সেখান থেকে আরো ৬টি ভোট নাসেরের ভোট বাক্সে এসে যায়। ফলে চূড়ান্তে ফলাফলে নাসের তার প্রতিদ্বন্দ্বি টিম স্নাইডারকে ১০ ভোটে হারিয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনতে সক্ষম হয়। আবু নাসেরের প্রাপ্ত ভোটের সংখ্যা ৪০০ এবং টিম স্নাইডার ৩৯০।


বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই নির্বাচন ক্যাম্পিং ম্যানেজার মাহবুবর রহমান ভূঁইয়া জানান, এ সংবাদ শোনার সাথে সাথে তিনি মোহাম্মদ আবু নাসেরকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে ষ্টাটাস দিলে সেখানে কয়েক মিনিটের মধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শত অভিনন্দন বার্তা পাওয়া যায়। এ ছাড়াও দলীয় এবং ব্যক্তিগতভাবে আবু নাসেরকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন তারা হলেন, জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি সম্পাদক যথাক্রমে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি সম্পাদক মোহাম্মদ আলী হোসেন ও মাহমুদ রহমান, জর্জিয়া বিএনপি নেতা আবু নাসের মিলন, দেশি ডেমোক্রাটিক পার্টি ইনক সভাপতি খান মাসুদ ও সাধারণ সম্পাদক মামুন শরিফসহ আরও অনেকে।


ডোরাভিল সিটি কাউন্সিল নির্বাচনে আবু নাসের ছাড়াও অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মেয়র ডোনা পিটম্যান, প্রাপ্ত ভোট ৫৭৫, নিকটতম প্রতিদ্বন্দ্বি টি হার্ট প্রাপ্ত ভোট ২৬০। ডিস্ট্রিক্ট-১ কাউন্সিলর পি ফেলমিং প্রাপ্ত ভোট ৪০১ নিকটতম প্রতিদ্বন্দ্বি জুলি নিউম্যান প্রাপ্ত ভোট ৩৮১, এবং ডিস্ট্রিক্ট- ৩ এ বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন উইলিয়াম হিলার্ড।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা