,

অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি

news-image

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।

বিকেল ৪টা ৩৩ মিনিটে ০১৭৩৮৭২৫৮১৫ নম্বর থেকে ইংরেজিতে লেখা খুদে বার্তাটি অধ্যাপক আনিসুজ্জামানের মোবাইলে আসে। ওই বার্তায় বলা হয়েছে, ‘আপনি কেন রূঢ় ব্লগারদের সমর্থন করছেন, তাদের বক্তব্য কেন তুলে ধরছেন? আপনি কি চাপাতির আঘাতে মৃত্যুর সময় হাঁসফাঁস করতে চান?’ খুদে বার্তার বিষয়টি গুলশান থানার পুলিশকে জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান।

এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজ রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ওই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। পুলিশ এর মধ্যেই অধ্যাপক আনিসুজ্জামানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। খুদে বার্তা প্রেরণকারীকে শনাক্ত করতে কাজ চলছে।

prothom-alo.com

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা