,

আরেকটি হোয়াইটওয়াশ দেখবে বাংলাদেশ ?

news-image

সোমবার জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের স্কোর যখন ২৪১-এ থামল, তখন মনে হচ্ছিল, টাইগারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তারপর যখন জিম্বাবুয়ে সত্যি সত্যিই এগিয়ে যেতে লাগল, তখন অনেকেই ভয় পাচ্ছিলেন, সিরিজে বুঝি সমতা ফিরে এলো। কিন্তু না, তারা ৪৩.২ ওভারের বেশি টিকে থাকতে পারেনি। বাংলাদেশ তাদের সহজেই থামিয়ে দিতে পেরেছে।


এখন বুধবার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চলতি বছর এটাই হবে বাংলাদেশের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মাটিতে পরাজিত করে বাংলাদেশের ক্রিকেটকে যে উচ্চতায় নিয়ে গেছে টাইগাররা, তাতে করে বছরের শেষ ম্যাচে জয়টা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 


তবে দুই দলের যে অবস্থা তাতে মাশরাফি বাহিনী সহজেই জয় পাওয়ার আশা করতে পারে। তিনি তো আছেনই, তার সাথে মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আরাফাত সানিরা বল হাতে যে দুর্ধর্ষ পারফর্ম করে চলেছেন, তাতে জয়টাই সহজ হিসাব।


অবশ্য ব্যাটিং লাইনআপ নিয়ে কিছুটা চিন্তা রয়েই গেছে। মুশফিক রহীম, সাব্বির রহমান, ইমরুল কায়েস ভালোই ব্যাট করছেন। নাসির হোসেন, তামিম ইকবাল বড় কিছু করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কিন্তু মাহমুদুল্লাহ, লিটন দাসরা নামের প্রতি সুবিচার করতে পারছেন না। 


জিম্বাবুয়ের মাত্র দুই ব্যাটসম্যান এলটন চিগুম্বুরা ও সিকান্দার রাজা কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছেন। তারা সোমবার দ্বিতীয় ম্যাচে ৭৩ রানের পার্টনারশিপ করে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেছিলেন। 


সাকিব না থাকাটাও আরেকটা সমস্যা। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে