,

কারাগার পাহারায় কুমির!

news-image

ইন্দোনেশিয়ায় একটি দ্বীপ কারাগার পাহারা দিচ্ছে পুলিশ- বিবিসি বাংলা
 
 
ইন্দোনেশিয়ায় মাদক বিক্রি কিংবা চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের জন্য একটি দ্বীপে কারাগার বানিয়ে তা কুমির দিয়ে পাহারা দেয়ার প্রস্তাব করা হয়েছে। আর এই প্রস্তাব করেছেন দেশটির মাদকবিরোধী সংস্থার প্রধান বুদি ওয়াসেসো। 
মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, দ্বীপ-কারাগার বানানোর পরিকল্পনাটি অবশ্য এখনও খুবই প্রাথমিক অবস্থায় রয়েছে। কোথায় এটি হবে বা কবে এটি খুলে দেয়া হতে পারে তা এখনও ঠিক হয়নি। ওয়াসেসো বলেন, 'অনেক সময় কুমির মানুষের চেয়ে ভালোভাবে পাহারা দিতে পারে, কারণ তাদেরকে ঘুষ দেয়া যায় না।' সবচেয়ে মারাত্মক কুমির খুঁজে বের করতে তিনি দ্বীপ-রাষ্ট্রটির বিভিন্ন এলাকা সফর করবেন বলে জানান তিনি। প্রসঙ্গত, বিশ্বের যেসব দেশে খুব কঠোর মাদকবিরোধী আইন রয়েছে, ইন্দোনেশিয়া তার মধ্যে একটি।
 
প্রতিবেদনে বলা হয়েছে, মাদক চোরাচালানের দায়ে ইন্দোনেশিয়ায় একজন বিদেশিকে মৃত্যুদণ্ড দেয়া হয় ২০০৪ সালে। দেশটিতে মাদক সংক্রান্ত মামলায় চার বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ থাকলেও ২০১৩ সালে এই বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়। ওয়াসেসো ইন্দোনেশিয়ার একটি ওয়েবসাইটকে বলেন, 'একটি দ্বীপ-কারাগার বানানোর পর আমরা যত বেশি সম্ভব কুমির সেখানে রাখব। আপনি কুমিরকে ঘুষ দিতে পারবেন না। আপনি বন্দিদেরকে পালাতে দিতে তাদেরকে বলতে পারবেন না।'

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের