মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক গাছে ৪০ রকমের ফল

news-image

আমরা জানি একটি গাছে সাধারণত এক ধরনেরই ফল ধরে। যেমন আমগাছে আম, জামগাছে জাম কিংবা তালগাছে তাল। একটি গাছে অনেক ধরনের ফল হতে পারে তা সাধারণ মানুষের চিন্তায় আসবে না। তবে বিজ্ঞান ও কৃষি সচেতন মানুষ হয়তো বলবেন একটি গাছে দুই বা তিন ধরনের ফল ধরতে পারে। তাই বলে দশ বা বিশ রকমের ফলের কথা কেউ নিশ্চয় কল্পনাও করবেন না। কল্পনা করুন আর নাই করুন এ কথা এখন সত্যি, এক গাছে ৪০ রকমের ফল হয়। এমনই কয়েকটি ফলের গাছ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের এক গবেষক। গাছটির নাম দেয়া হয়েছে ‘ট্রি অব ফোরটি’।

‘ট্রি অব ফোরটি’ উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সারাকিউস ইউনিভার্সিটির গবেষক স্যাম ভ্যান অ্যাকেন। বিশ্ববিদ্যালয়ে শিল্পকলার শিক্ষক হলেও তিনি একজন শখের কৃষিবিদ। কয়েক বছরের দীর্ঘ গবেষণায় ভ্যান অ্যাকেন তৈরি করেছেন কয়েকটি ‘ট্রি অব ফোরটি’। বরই, পিচ, এপ্রিকট, চেরিসহ ৪০টি ফল ধরে এর প্রতিটি
গাছে। ২০০৮ সালে শুরু হয় ভ্যান অ্যাকেনের ‘ট্রি অব ফোরটি’ প্রকল্প। ওই সময় নিউইয়র্ক শহরের কৃষি গবেষণা প্রতিষ্ঠান তাদের কাছে থাকা প্রায় ২০০ জাতের বরই ও এপ্রিকট ফলের গাছ ফেলে দিচ্ছিল । একটি খামারে বড় হওয়া ভ্যান অ্যাকেনের সব সময়ই কৃষিকাজে আগ্রহ ছিল। তাই এসব গাছের বাগানটি ইজারা নেন তিনি। শুরু হয় শিল্পী ভ্যান অ্যাকেনের গাছের ভাস্কর্য। কলমের মাধ্যমে তিনি গাছে বিভিন্ন ফল জন্মানোর গবেষণা চালাতে থাকেন।


‘ট্রি অব ফোরটি’ প্রকল্পকে একটি কৃষি গবেষণা নয় বরং শিল্পকর্ম হিসেবেই নেন ভ্যান অ্যাকেন। তিনি বলেন, কলমের মাধ্যমে ফলের গাছে পরিবর্তন আনা আমার নতুন কোনো আবিষ্কার নয়। দীর্ঘদিন ধরেই এটি প্রচলিত।
তার কথা সত্যি। ভ্যান অ্যাকেনের ট্রি অব ফোরটি কিন্তু নতুন উদ্ভাবন নয় বেশ কয়েক বছর আগেই এটি বিজ্ঞানী ও শিল্পী মহলে পরিচিতি পায়। তবে সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিকে এক সাক্ষাৎকার দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি।
ভ্যান অ্যাকেনের ‘ট্রি অব ফোরটি’ বিভিন্ন জাদুঘর, কমিউনিটি সেন্টার ও শিল্প সংগ্রাহকের কাছে বিক্রি হয়েছে। তবে হুট করে কেনার আগে কিছু বিষয় জেনে রাখা উচিত। প্রতিটি গাছের দাম ৩০ হাজার মার্কিন ডলার। আর গাছটি পূর্ণ বিকশিত হতে এক দশক পর্যন্ত সময় নেয়। ভ্যান অ্যাকেন বলেন, প্রত্যেক ধরনের ফল কিছুটা ভিন্ন ভিন্ন সময়ে ধরে। তিনি এমনভাবে কলম করেছেন যেন সারা গ্রীষ্মেই ফল হয়। তিনি বলেন, সব ফল একসঙ্গে থাকা অবস্থায় গাছটি দেখলে যে কেউ বিস্মিত হবেন।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী