,

১১ বছর বয়সী ব্যবসায়ী সপ্তাহে আয় ১০০০ পাউন্ড

news-image

১১ বছরের হেনরি প্যাটারসন। এত কম বয়সেই সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে বৃটিশ এই বালক। শুরুটা ৭ বছর বয়সে। ৪ বছরের ব্যবধানেই এখন তার বার্ষিক আয় ছাড়িয়েছে ৬৫ হাজার পাউন্ড। বৃটেনের মিররের প্রতিবেদনে উঠে এসেছে হেনরির সফলতার গল্প। হেনরি ৭ বছর বয়সে শুরু করেছিল প্যাকেটজাত সার বিক্রি দিয়ে। ব্যাগপ্রতি ১ পাউন্ড। এরপর একটি ইবে স্টোরে চ্যারিটি শপ থেকে কেনা নানা পণ্য বিক্রি করতো সে। পরে একটি অনলাইন স্টোর চালু করে। আর তার এই অনলাইন দোকানে এখন পণ্য রয়েছে ৭০টিরও বেশি প্রতিষ্ঠানের। নিজের আয় আর ১৭ হাজার পাউন্ড অর্থায়ন ব্যবহার করে এখন শিশুদের জন্য বই বাজারে আনার জন্য কাজ করছে সে। হেনরি জানায়, তার স্কুলের বন্ধুরা তার ব্যবসায়িক অগ্রযাত্রা নিয়ে খুবই উচ্ছ্বসিত। কিন্তু বন্ধুদের সামনে টাকা-পয়সা নিয়ে খুব একটা আলাপ করে না হেনরি। গত বছর ‘গ্রেট বৃটিশ এন্ট্রেপ্রেনিউর অ্যাওয়ার্ডে’ হেনরিকে ‘ওয়ান টু ওয়াচ’ হিসেবে আখ্যা দেয়া হয়। এরপর অনলাইন মিষ্টির দোকান চালু করে হেনরি। এখন সেটা পাল্টে শিশুদের জীবনধারার ব্র্যান্ডে পরিণত করেছে সে। নাম ‘নট বিফোর টি’। এখানে শিশুদের ব্যাগ, স্টেশনারি, পোশাক ও বই পাওয়া যায়। শিশুদের জন্য নিজের একটি ইউটিউব চ্যানেলও চালু করেছে হেনরি। বৃটেনের লিডিংটন এলাকার এই বিস্ময় বালক জানায়, ৫ বছর বয়স থেকে তার মাথায় ব্যবসার বিভিন্ন ধারণা আসতে থাকে।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে