,

এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি : নাসিম

news-image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে অতিরিক্ত মহা-পরিচালককে (পরিকল্পনা) আহবায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
মন্ত্রী বলেন, কমিটি কাফরুল থানা থেকে আলামত হিসেবে জব্দকৃত ৩৬ সেট প্রশ্নপত্রের সাথে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার মূল প্রশ্নপত্রের সাথে প্রতিটি প্রশ্ন পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করে। কিন্তু জব্দকৃত ৩৬ সেট প্রশ্নের সাথে মূল প্রশ্নের কোন মিল খুঁজে পাওয়া যায়নি।


তিনি বলেন, এছাড়াও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অভিযোগসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে প্রশ্নপত্র ফাঁসের কোন প্রমাণ পাওয়া যায়নি। সরকারি দলের সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১১ হাজার ১২৪ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারে। নাসিম বলেন, মেডিকেল কলেজসমূহে ছাত্র-ছাত্রী ভর্তির আসন সংখ্যা বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে মেডিকেল কলেজসমূহে ছাত্র-ছাত্রী ভর্তির আসন সংখ্যা বৃদ্ধি করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা