,

‘খালেদা-তারেক জিয়া আহসান উল্লাহ মাস্টার হত্যার নির্দেশ দাতা’

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারকে হত্যার নির্দেশ দাতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা ও তার পুত্র তারেক জিয়া। তিনি বলেন, কোন সভ্যসমাজে হত্যাকারীদের উৎসাহ দেয়া চলতে পারে না। বর্তমান সরকার কোন হত্যাকারীকেই উৎসাহ দেয় না, সব হত্যাকারীকেই ধরা হবে। কোন হত্যাকারীই রেহাই পাবে না। আহসান উল্লাহ মাস্টার হত্যাকারীদের সুষ্ঠু বিচারও অবিলম্বে সুসম্পন্ন হবে।


সৈয়দ আশরাফ আজ সোমবার বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠে শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এর ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় এ কথা বলেন। টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশন এর ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউল্লাহ মন্ডল, গাজীপুর শহর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।


আহসান উল্লাহ মাস্টারের স্মৃতিচারন করে সৈয়দ আশরাফ বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি সর্বগুণে গুণান্বিত ছিলেন। তিনি একাধারে শিক্ষক, শ্রমিক নেতা ও জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। তিনি শুধু গাজীপুরের নেতা ছিলেন না, তিনি সারা বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায়ের প্রিয় মানুষ ছিলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৯৫০ সালে ৯ নভেম্বর গাজীপুরের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালের ৭ মে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাঁর জনপ্রিয়তায় প্রতিহিংষা পরায়ণ হয়ে সন্ত্রাসীদের দিয়ে দিনদুপুরে জনসভার মঞ্চে তাকে গুলি করে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা