,

আটতলা থেকে পড়ে মৃত্যু স্বরাজ-পুত্র অঙ্গদ পালের

news-image

আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রবাসী ভারতীয় শিল্পপতি লর্ড স্বরাজ পালের ছেলে অঙ্গদ পাল৷ ক্যাপারো গ্রুপের সিইও ছিলেন ৪৫ বছরের অঙ্গদ৷ ১০ বছর আগে আইনজীবী মিচেল বোনের সঙ্গে বিয়ে হয় তাঁর৷

লন্ডন পুলিশ জানিয়েছে, আটতলার পেন্টহাউসের জানালা থেকে পড়ে মৃত্যু হয় অঙ্গদ পালের৷ তাঁর মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না পুলিশ৷ কোন পরিস্থিতিতে তিনি তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে৷পুলিশ জানায়, আটতলা উঁচু থেকে মাটিতে পড়ে যাওয়ায় তালগোল পাকিয়ে যায় অঙ্গদের দেহ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ বর্তমানে তাঁদের ক্যাপারো গ্রুপের বেশ কিছু সমস্যা চলছিল৷ স্টিলের দাম পড়ে যাওয়ায় তাঁর ১৬টি কোম্পানি প্রায় উঠে যাওয়ার মুখে৷ দেশে-বিদেশে ক্যাপারো গ্রুপে মোট ৪০টি কোম্পানি রয়েছে৷ সব মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মী তাতে কাজ করেন৷ গ্রুপের বাৎসরিক টার্নওভার ১০০ কোটি পাউন্ডেরও বেশি৷ সম্প্রতি সুপার ফাস্ট গাড়ি তৈরির একটি প্রকল্পেও হাত দিয়েছিলেন অঙ্গদ৷ সেইসঙ্গে চলচ্চিত্র প্রোডাকশনেও লগ্নি করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের