,

কসবায় ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৮০ কেজি গাঁজাসহ শাহজাহান মিয়া (২৫) ও খোরশেদ আলম (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কসবা উপজেলার পানিয়ারূপ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দুজনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, দুপুরে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল উপজেলার পানিয়ারূপ ডিসি রোডে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে এ ঘটনায় জড়িত থাকার দায়ে প্রাইভেটকারে থাকা দুই মাদক ব্যবসায়ী শাহজাহান ও খোরশেদ আলমকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ মাদক বহনকারী প্রাইভেটকারটিকেও জব্দ করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা