,

শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

news-image

ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহে ২য় অতিরিক্ত দায়রা জজ দালতের বিজ্ঞ বিচারক জহিরুল ইসলাম কবীর এ ৬ রায় ঘোষণা করেন।


ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মুক্তাগাছা উপজেলার ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের সাহেব আলী (৩৫), আব্দুল কুদ্দুস (৬০), ইব্রাহিম (৫৫), আব্দুল মজিদ মধু (৭০), মোন্তাজ আলী (৬০) ও জুয়েল (৩৫) এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলো-কমলা খাতুন (৫০)।  
এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত ফরহাদের পরিবার। রায়ের বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত ও এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে আসামিদের বিরোধ ছিল। এ নিয়ে ২০১০ সালের ৭ মে আসামিরা আইয়ুব আলীর শিশু পুত্র ফরহাদকে হত্যা করে লাশ কলা পাকানোর গর্তে ফেলে রাখে। অনেক খোঁজাখুজির দু’দিন পর পরিবারের লোকজন শিশু ফরহাদের গলিত মরদেহ ওই গর্ত থেকে উদ্ধার করে।

পরে ফরহাদের পিতা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় ১২/১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ সাতজন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর সাক্ষ্য-প্রমাণ শেষে ময়মনসিংহে ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জহিরুল ইসলাম কবীর এ রায় ঘোষণা করেন।
রায়ের পর আইয়ুব আলী তার প্রতিক্রিয়ায় জানান, উপযুক্ত বিচার পাওয়ায় তিনি ও তার পরিবার খুব খুশী।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা