,

ব্রিটেনের সবচেয়ে বড় বাড়ি বিক্রি

news-image

ব্রিটেনের রানীর বাসভবন বাকিংহাম প্যালেসের চেয়েও বড় বাড়ি ঐতিহাসিক ‘ওয়েন্টওয়ার্থ উডহাউস’ বিক্রি হয়েছে এক কোটি ২০ লাখ ডলারে। ব্রিটেনের সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন বাড়ি কিনে নিয়েছে হংকংয়ের একটি ইনভেস্টমেন্ট কোম্পানি। রোববার বিবিসির খবরে বলা হয়, ‘ওয়েন্টওয়ার্থ উডহাউস’ এক কোটি ২০ লাখ ডলারে বিক্রির জন্য বাজারে তোলা হয়েছিল। কিন্তু এ বাড়ির এখন এতই জীর্ণ দশা যে এটি সংস্কারে লাগবে ছয় কোটি ডলার। আঠারো শতকের এ বিশাল বাড়িতে রয়েছে ৩শ’র বেশি কক্ষ। বাড়িটির সামনের একটি হলের দৈর্ঘ্য প্রায় ২শ’ মিটার। হংকংয়ের ইনভেস্টমেন্ট কোম্পানি ‘লেক হাউস গ্রুপ’ এটি কিনে নিয়েছে। তারা এ ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণ করতে চায়।

১৭২৫ সালে প্রায় ৬০ একর জমির ওপর ওয়েন্টওয়ার্থ উডহাউস তৈরির কাজ শুরু হয়। স্থানীয় তিনটি অভিজাত পরিবার এ বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে।
১৯৯৯ সালে বাড়িটি কিনে নেন ক্লিফোর্ড নিউবোল্ড নামে এক স্থপতি। এ বছরের এপ্রিলে তিনি মারা যাওয়ার পর তার পরিবার অনিচ্ছাসত্ত্বেও এটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের