,

টস হেরে ব্যাট করছে টাইগাররা

news-image

অনলাইন ডেস্ক : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ।৩ ওভারের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬ রান।দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৪ ও ইমরুল কায়েস ২ রানে ব্যাট করছেন।সোমবার বেলা ১টায় ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।এর আগে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
 শনিবার একই মাঠে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। এই ম্যাচটি জিতে আজই সিরিজ জয় নিশ্চিত করতে প্রত্যয়ী মাশরাফি বাহিনী।অন্যদিকে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিয়ে সিরিজে টিকে থাকতে মরিয়া জিম্বাবুয়েও।
 দ্বিতীয় ওয়ানডেতে দু'দলেই আছে একটি করে পরিবর্তন। সাকিব আল হাসানের পরিবর্তে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। অন্যদিকে প্রথম ওয়ানডেতে ইঞ্জুরিতে পড়া জিম্বাবুয়ের উইকেটরক্ষক রিচমন্ড মুতুমবামির পরিবর্তে দলে নেওয়া হয়েছে রেগিস চাকাভাকে।
 বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান
 জিম্বাবুয়ে দল: চামু চিবাবা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, শ্যেন উইলিয়ামস, এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, লুক জংয়ে, গ্রায়েম ক্রেমার, টিনাশে পানিয়াঙ্গারা ও তাউরাই মুজারাবানি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে