,

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৭৬ নেতাকর্মীসহ আটক ১২২

news-image

দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের ৭৬  নেতাকর্মীসহ ১২২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ।পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা রবিউল আলম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে পরিচালিত গত রবিবার রাত থেকে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত  জেলার ১৩টি থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোতোয়ালি থানা এলাকায় ২০ জন, বিরলে ১২ জন, চিরিরবন্দরে ১১ জন, পার্বতীপুরে ছয়জন, বীরগঞ্জে আটজন, কাহারোলে পাঁচজন, বোচাগঞ্জে একজন, ফুলবাড়ীতে সাতজন, নবাবগঞ্জে পাঁচজন, ঘোড়াঘাটে ১০ জন, খানসামায় ১৪ জন এবং হাকিমপুরে ১৩ জন নিয়ে মোট ১২২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৭৬ জন বিএনপি ও জামায়াত-শিবিরের তৃণমূল পর্যায়ের ৭৬ জন নেতাকর্মী রয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, রাজনৈতিক সহিংসতা ঘটনানোর আশঙ্কায় দলীয় নেতাকর্মীদের আটক করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে অন্য ৪৬ জনকে। আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা