,

ফখরুলের জামিন প্রশ্নে রুল শুনানি ১১ নভেম্বর

news-image

পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্থায়ী জামিন প্রশ্নে রুলের শুনানি পিছিয়ে আগামী ১১ নভেম্বর নির্ধারণ করেছেন হাইকোর্ট। শুনানি পেছাতে রাষ্ট্রপক্ষের করা সময়ের আবেদনের প্রেক্ষিতে সোমবার এ দিন ধার্য করা হয়। এর আগে, পল্টন থানার এ তিন মামলায় রুল শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ। এ তিন মামলায় ফখরুল বর্তমানে কারাগারে রয়েছেন।


গত ২ নভেম্বর এ মামলার রুল শুনানির জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দেন আপিল বিভাগ। একই দিন এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করেন উচ্চ আদালত। এরপর ৩ নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল ইসলাম। আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ। এরপর হাইকোর্ট রুল জারি করে মির্জা ফখরুলকে জামিন দেন। কিন্তু এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা