বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কি হবে কবরের সেই তিন প্রশ্ন?

news-image

কোরআনে আছে, ‘প্রতিটি মানুষকেই মৃত্যুস্বাদ আস্বাদন করতে হবে’। মুখোমুখি হতে হবে তিনটি প্রশ্নের। যা ‘সওয়াল জওয়াব’ নামে পরিচিত। কবরে শায়িত করার পর তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে
১.মান রাব্বুকা (তোমার প্রতিপালক কে?) (মুমিন হলে) উওর : রাব্বি আল্লাহ্ (আমার প্রতিপালক আল্লাহ
২.মান দীনুকা (তোমার ধর্ম কী ছিল) (মুমিন হলে) উত্তর : দীনি আল ইসলাম (আমার দীন ইসলাম)
৩. মহানবী স. কে দেখিয়ে বলা হবে ‘মান হাযার রাজুল? (এ ব্যক্তিটি কে?) (মুমিন হলে) উত্তর : হাযা রাসুলুল্লাহ্ (তিনি আল্লাহর রাসুল)
 

এ তিনটি প্রশ্ন বোখারি শরিফের হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সা: বলেন, বান্দাকে যখন কবরে রেখে তার সঙ্গীরা বিদায় নিয়ে চলে যায়, সে তাদের পায়ের জুতা বা স্যান্ডেলের আওয়াজও শুনতে পায়। ওই সময়েই দু’জন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। জিজ্ঞেস করেন, ‘এ লোকটি অর্থাৎ মুহাম্মদ সা. সম্পর্কে তোমার ধারণা কী? মুমিন ব্যক্তি বলে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তাকে বলা হয়, তাকিয়ে দেখো, ওই যে জাহান্নামে তোমার আসনটা, সেটার পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন বরাদ্দ করে দিয়েছেন। উভয় আসনই সে দেখতে পাবে।
 

মুনাফিক বা কাফেরকে প্রশ্ন করা হবে তুমি কি বলতে পারো এ লোকটা সম্পর্কে? সে বলবে, আমি তো কিছু জানি না। লোকেরা যা বলত, আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি তো জানতে চাওনি, অনুসরণও করনি। আর ওই মুহূর্তেই বিশাল এক লৌহ হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হবে। আঘাতের ফলে সে বিকট স্বরে আর্তচিৎকার করে উঠবে, যা তার আশপাশে জিন, ইনসান এ দুই সৃষ্টি ছাড়া আর সবাই শুনতে পাবে। (বুখারি শরিফ)।
 

অন্যান্য হাদিসে এসেছে, প্রথম প্রশ্ন হবে তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন থাকবে রাসূলুল্লাহ সা: সম্পর্কে। এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে।
 
 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান