,

নিরাপত্তায় সন্তুষ্ট, ১৪ নভেম্বর আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল

news-image

অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে দলটি। এর আগে  নিরাপত্তাজনিত কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই কারণে অস্ট্রেলিয়া ফুটবল দলেরও বাংলাদেশে আসা  নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে ফিফার কাছে ভেন্যু পরিবর্তনের আবেদনও করেছিল অস্ট্রেলিয়া।  যেন বাংলাদেশ থেকে ম্যাচটি সরিয়ে অন্য কোন দেশে নেওয়া হয়। কিন্তু অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশেনের সেই আবেদন আমলে নেয়নি ফিফা। বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট ছিল বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ছবিঃ গেটি ইমেজ পরবর্তীতে অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশে তাদের নিরাপত্তা প্রতিনিধি পাঠায়। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে রবিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করে তারা। বৈঠক শেষে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিনিধি দল জানায় বিশ্বকাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর ঢাকায় পৌছাবে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। এর আগে সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ছবিঃ গেটি ইমেজ তিন সেপ্টেম্বর পার্থে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫-০ গোলে হেরেছিল মামুনল-এমিলিরা। সকারুদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এটি ছিল প্রথম প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা