,

আসামী গ্রেফতার ও বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

news-image

কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় গৃহবধূ রেজিয়া বেগমকে তাঁর ছেলের সামনেই গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামীদের গ্রেফতারের দাবী ও বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল রোববার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। 
বাদীর অভিযোগ তাদের বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ থানায় দায়ের করলেও পুলিশ মামলা গ্রহন করেননি। উল্টো তাদের বিরুদ্ধে আদালতের দায়ের করা মামলায় বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। 
গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর, আমতলী, নোয়ামুড়া, বাড়াই, গোপীনাথপুর ও উপজেলা সদরের বিভিন্ন গ্রামের লোকজন এসে সমবেত হতে থাকে। সকাল ১০টা থেকে শুরু করে ঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন। 
মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে; গত ১৮ সেপ্টেম্বর রাতে কসবা উপজেলার জগন্নাথপুর আমতলী গ্রামে ছেলে মাসুক মিয়াকে (১২) বেঁেধ রেখে তার সামনেই রেজিয়া বেগমকে (৪০) গলা কেটে হত্যা করা হয়। নিয়ে যায় ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার। পরদিন সকালে নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। 
এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আল-আমিন ও জান্নাত মিয়া নামের দুই আসামীকে গ্রেফতার করেছেন। তারা ডাকাতিসহ খুনের ঘটনায় জড়িত থাকার কথা পুলিশ ও আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ অন্য আসামীদের গ্রেফতার করতে পারেনি। 
বাদীর অভিযোগ, এ মামলার আসামী ইব্রাহিম মিয়ার (২৫) বাবা আবুল কাশেম বাদী হয়ে বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ এনে গত ২৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে বাদী ও তার ভাইদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করতে বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এএসপি আবদুল আউয়াল গত ৩১ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
অন্যদিকে হত্যা মামলার বাদী আবুল খায়ের বাড়ি ভাংচুরের অভিযোগ এনে আসামীদের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল রোববার পর্যন্ত থানায় মামলাটি এজাহারভূক্ত হয়নি।  
নিহত রেজিয়ার বাবা রুকন উদ্দিন বলেন; তাঁর মেয়েকে গলা কেটে হত্যা করে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। পুলিশ দু‘জন আসামী গ্রেফতার করলেও অন্য আসামীদের গ্রেফতার করেনি। অপরদিকে আসামীরাই হত্যা মামলাটি বানচাল করতে তাদের ছেলেদের বিরুদ্ধে মামলা করেছে। তিনি আরো বলেন; তাদের মামলা তুলে নিতে হুমকিও দিচ্ছেন।  
নিহতের ছেলে মাসুক মিয়া বলেন; আসামীরা আমাকে বেঁধে রেখে আমার সামনেই মাকে গলা কেটে খুন করেছে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। 
মামলার বাদী আবুল খায়ের বলেন; মাত্র দু‘জন আসামী গ্রেফতার হলেও অন্য আসামীরা গ্রেপ্তার হচ্ছে না। উল্টো নিজেরাই বাড়ি ঘর ভাংচুর করে আমাদের বিরুদ্ধে মামলা করছেন। তিনি বলেন; আমাদের বাড়ি-ঘরও ভাংচুর করে। 
নিহতের মা ফাতেমা বেগম কান্নারত অবস্থায় বলেন; আমার মেয়েকে নির্মমভাবে খুন করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
কসবা থানার অফিসার ইন চার্জ (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন বলেন; হত্যা মামলার বাদীর অভিযোগটি তদন্ত করা হচ্ছে। হত্যা মামলার দু‘জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 


 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে