,

শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় শুটিং ইউনিটের ১০জন আহত

news-image

সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিতব্য ‘বিশ্বম্ভর বাবুর দায়’ ছবির শুটিংয়ের জন্য রোববার ৮ নভেম্বর পুরো ইউনিট নিয়ে কালিয়াকৈর যাচ্ছিলেন নির্মাতা আবু সাইয়ীদ। শুটিং ইউনিটের দুটি মাইক্রোবাসের একটিতে ছিলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। আর অন্যটিতে ছিলেন এ ছবির কলাকুশলীরা। শুটিং দলটি ঢাকা থেকে কালিয়াকৈর যাওয়ার পথে সকালে আশুলিয়ায় এক সড়ক দুর্ঘটনায় পড়ে। নির্মাতা আবু সাইয়ীদ জানিয়েছেন, দুর্ঘটনায় ছবির শুটিং ইউনিটের ১০জন আহত হয়েছেন, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আবু সাইয়ীদ জানান, আহতদের উত্তরার বেসরকারি ইষ্ট ওয়েস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনকে রাখা হয়েছে হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আ​ইসিইউ)।
মুঠোফোনে ঘটনার বর্ণনায় আবু সাইয়ীদ বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আমাদের আজকের শুটিং ছিল কালিয়াকৈর এলাকায়। মিরপুর বেড়িবাঁধ দিয়ে আমাদের বহনকারী মাইক্রোবাস দুটি কাক্সক্ষত গন্তব্যের দিকে যাচ্ছিল। আশুলিয়া রাস্তার মাথায় খেয়া পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো জি ১৪-০২৩৪) আমাদের গাড়িটিকে অতিক্রম করতে গিয়ে চাপা দেয়। এতে গাড়িটির একপাশ বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এর ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।’
ঘটনার পরপরই পাশেই দায়িত্বে থাকা পুলিশের সহযোগিতা চেয়ে না পাওয়ার কারণে বেশ ক্ষুব্ধ হয়েছেন আবু সাইয়ীদ। তিনি বলেন, ‘যেখানে দুর্ঘটনা ঘটে তার পাশেই দায়িত্ব নিয়োজিত ছিল পুলিশের একটি দল। তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। তারা উল্টো গাড়ির মালিকের সঙ্গে আমাদের সমঝোতার প্রস্তাব দেন।’
আবু সাইয়ীদ জানান, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
‘বিশ্বম্ভর বাবুর দায়’ ছবির শুটিংয়ে অংশ নিতে পেছনের গাড়িতে ছিলেন আবুল হায়াত, লীনা ফেরদৌসি ও আবু সাইয়ীদসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা