,

আজ রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব : জিম্বাবুয়ের সিরিজ শেষ

news-image

সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে আবারো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান। এ জন্য রবিবার রাতেই দেশ ছাড়ছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শনিবার বিশ্বসেরা এই অলরাউন্ডার নিয়েছেন ৫ উইকেট। এর পরদিনই তাকে ফিরে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রে। তাই জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না সাকিবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এই তথ্য জানা গেছে।

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরুর আগে থেকেই ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব। অনুশীলনে যোগ দিয়েই সাকিব অবশ্য জানিয়ে রেখেছিলেন, প্রয়োজন পড়লে দুই-একটা ম্যাচ মিস করে তাকে হয়তো যুক্তরাষ্ট্রে ফিরতে হতে পারে। ততদূর যেতে পারেননি। মাত্র এক ম্যাচ খেলার পরই তাকে স্ত্রীর কাছে ফিরে যেতে হচ্ছে। তবে কোন বিমানে চড়ছেন সাকিব, তা নিশ্চিত হওয়া যায়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে সোমবার। সেই ম্যাচে অংশ নিতে রবিবার বিকেলে অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলনে সাকিব অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে ফেসবুক ফ্যানপেজে বাবা হতে যাওয়ার সংবাদ দেন সাকিব নিজেই। সন্তানসম্ভবা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে রেখে সিরিজ খেলতে এসেছিলেন তিনি। তবে এসেও সব ম্যাচ খেলার সুযোগ হল না তার।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে