বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজন হত্যায় কামরুলসহ চারজনের ফাঁসি

news-image

সিলেটে তের বছরের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় কামরুলসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুর সাড়ে ১২টায় রায় ঘোষণা করেন সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা। মাত্র তিন মাস পাঁচ দিনের মাথায় ১৭ কার্যদিবসে এ মামলার রায় ঘোষণা করা হলো।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাদিক আহমদ ওরফে ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ ওরফে বাদল ও জাকির হোসেন পাভেল।
এছাড়া এ ছাড়া ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদের যাবজ্জীবন কারাদণ্ড এবং মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদকে (পলাতক) সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
খালাস পান রুহুল আমীন, ফিরাজ আলী দুলাল আহমদ ও আজমতউল্লাহ।
সিলেট নগরীর কুমারগাঁওয়ে ৮ জুলাই চোর অপবাদ দিয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর দুপুরে লাশ গুম করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন সদর উপজেলার জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মুহিত। 

সিলেটের মহানগর দায়রা জজ আদালতে রাজন হত্যার আসামীরা, ছবি: ফেসবুক।
স্থানীয়দের দাবি, একই সময় তারা সৌদি প্রবাসী কামরুল ইসলামকে ধাওয়া করেন। কিন্তু পরে সে সৌদি আরবে পালিয়ে যায়। পরে সৌদি আরবে প্রবাসীদের সহায়তায় তাকে আটক করা হলে ইন্টারপোলের মাধ্যমে ১৫ অক্টোবর দেশে ফিরিয়ে আনা হয়। তার উপস্থিতিতে আবারো সাক্ষ্য শোনে আদালত।
অভিযোগ আছে, কামরুলসহ অভিযুক্তদের নামে মামলা করতে গেলে এসএমপির জালালাবাদ থানা পুলিশ শিশু রাজনের বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। এমন অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিনকে প্রধান করে ১৪ জুলাই তদন্ত কমিটি গঠন করা হয়। বর্ধিত সময়ে ২৪ জুলাই ৪২৪ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি।
দায়িত্বে অবহেলার কারণে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আলমগীর হোসেন, মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, এসআই জাকির হোসেনকে বরখাস্ত করা হয়। আলমগীরকে ২৭ জুলাই ও দুই এসআইকে ২৪ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়।
গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার চার্জশিট (নং-৮১) ওই আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) সুরঞ্জিত তালুকদার। ২৪ আগস্ট চার্জশিটের ওপর শুনানির দিন নির্ধারণ করেন আদালতের বিচারক। চার্জশিটে কামরুলকে প্রধান আসামি করে মোট ১৩ জনকে অভিযুক্ত দেখানো হয়। আর গ্রেফতার মুহিত আলমের স্ত্রী লিপি বেগম ও ইসমাইল আলী আবলুছকে মামলা থেকে অব্যাহতি চাওয়া হয়। 
মামলার চার্জশিটে অভিযুক্ত ১৩ আসামি হলেন- সদর উপজেলার শেখপাড়ার বাসিন্দা কামরুল ইসলাম, তার ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদ, পাভেল আহমদ, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আজমত উল্লাহ ও আয়াজ আলী।
পলাতক রয়েছেন কামরুলের আরেক ভাইসহ দুজন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
গত ১ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ৩৮ জন সাক্ষীর মধ্যে ৩৬ জন সাক্ষ্য দেন আদালতে।
এ ঘটনায় কামরুল, তাজ উদ্দিন বাদল ও রুহুল আমিন ছাড়া আটক অন্যরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান